আজ- মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাসিক প্রশাসকের আলোচনায় সাবেক ছাত্রনেতা সাহিদ

by Prokash Kal
১৭৬ views

নিজস্ব প্রতিবেদক:
দেশের ৬টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এবার আলোচনায় রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এ সিটিতে প্রশাসক হওয়ার দৌঁড়ে রয়েছেন হাফ ডজন নেতা। তবে সবচেয়ে বেশি সম্ভাবনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মো. সাহিদ হাসান।

জানা গেছে, সাহিদ হাসান রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন এবং রাজশাহী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি তিনি। এছাড়া রাজশাহী মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন সাহিদ হাসান। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি রাজশাহী-২ (সদর) আসনে মনোনয়নপ্রাপ্ত। রাজশাহী হার্ট ফাউন্ডেশনের এই আজীবন সদস্য রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত এডভোকেট নাদিম মোস্তফার ভাই।

বিএনপির একাধিক নেতা জানান, ক্লিন ইমেজের নেতা হিসেবে সাহিদ হাসানের সুখ্যাতি রয়েছে। তিনি দুঃসময়েও দলের সাথে ছিলেন। সেজন্য রাসিকে প্রশাসক হিসেবে তিনি এগিয়ে রয়েছেন।

এ বিষয়ে সাহিদ হাসান বলেন, দল বা সরকার চাইলে আমাকে দায়িত্ব দিতে পারে। আমি আশাবাদী যে, আমাকে মূল্যায়ন করবে। দায়িত্ব পেলে রাজশাহীর সকল মানুষের জন্য কাজ করে যাব।

এদিকে, রাসিকের প্রশাসক পদে আলোচনায় রয়েছে আরও কয়েজনের নাম। বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ, সহ সভাপতি ওয়ালিউল হক রানা, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ও সাবেক যুবদল সভাপতি আবুল কালাম আজাদ সুইট রয়েছেন এই তালিকায়।

You may also like

Leave a Comment

শিরোনাম: