আজ- রবিবার, ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান গুরুতর অসুস্থ

by Prokash Kal
২৬ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি, ভাষা সৈনিক পরিবারের সদস্য এবং সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে বেড রেস্টে আছেন।

জানা গেছে, ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। প্রথমে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসা শেষে তিনি রাজশাহীতে ফিরে আসেন এবং পুনরায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বি-১৩ ভিআইপি কেবিনে প্রায় দেড় মাস চিকিৎসা নেন।

চিকিৎসা শেষে তার শরীরে সিকেডি (ক্রনিক কিডনি ডিজিজ) ধরা পড়ে। এ সময় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের প্রধান চিকিৎসক ডা. মনোয়ারের তত্ত্বাবধানে নিয়মিত চিকিৎসা গ্রহণ করেন। এক পর্যায়ে ভুল ওষুধ প্রয়োগের অভিযোগে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরে সাইদুর রহমানের সাথে রাজশাহীতে নিযুক্ত তৎকালীন ভারতীয় হাইকমিশনের হাইকমিশনার সন্দীপ মিত্র সৌজন্য সাক্ষাৎকালে তার চিকিৎসার বিষয়ে খোঁজ নেন এবং জরুরি ভিত্তিতে চিকিৎসা ভিসা ইস্যু করেন। ভিসা ইস্যু হলে তিনি ভারতের কলকাতার এ্যাপোলো হাসপাতালে প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ ডা. অভিজিৎ তরফদারের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করেন।

পরবর্তীতে নিয়মিত ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে গত ২৫ জানুয়ারি ভারতের বিশিষ্ট হোমিও চিকিৎসক রবীন্দ্র বর্মনের পরামর্শ নেন। তবে তার ওষুধ সেবনের পর শারীরিক অবস্থার অবনতি হলে তিনি দেশে ফিরে চুয়াডাঙ্গার স্বনামধন্য হোমিও চিকিৎসক ডা. আইনুল হকের শরণাপন্ন হন। গত ২০ ফেব্রুয়ারি থেকে তার চিকিৎসাধীন রয়েছেন এবং বর্তমানে কিছুটা সুস্থতা অনুভব করছেন।

এদিকে তার অসুস্থতার খবর পেয়ে রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার খোঁজখবর নিয়েছেন। পাশাপাশি জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া, রাশিয়া, যুক্তরাজ্য ও সুইডেনসহ ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ তার দ্রুত রোগমুক্তি কামনা করেছেন।

সাংবাদিক সাইদুর রহমান তার খোঁজখবর নেওয়া সকল শুভানুধ্যায়ী ও নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত