আজ- বুধবার, ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের নাগরিকদের এ বছর হজ্বে না যাওয়ার পরামর্শ

by Prokash Kal
১০ views

আন্তর্জাতিক ডেস্ক:
রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি এবং চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে মার্কিন নাগরিকদের এ বছর হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণ পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

পরামর্শে বলা হয়, বাণিজ্যিক ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকলেও সৌদি আকাশসীমায় মাঝে মাঝে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকি মোকাবিলায় সাময়িক বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। এর কারণে রিয়াদ, জেদ্দা ও দাম্মাম বিমানবন্দর চালু থাকলেও যাত্রীদের ফ্লাইট স্ট্যাটাস নিয়মিত যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া ‘হজ ২০২৬’ কে সামনে রেখে বলা হয়েছে, আগামী ১৮ এপ্রিল থেকে মক্কায় প্রবেশে কঠোর নিয়ম কার্যকর হবে। এ সময় হজ পারমিট, মক্কার রেসিডেন্স আইডি বা বৈধ কর্মপরমিট ছাড়া প্রবেশ করা যাবে না। অন্য ভিসাধারীদের ওই সময়ের আগে মক্কা ত্যাগ করতে হবে।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বলা হয়েছে, হজ পালনের ক্ষেত্রে অবশ্যই সৌদি সরকারের নির্ধারিত ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে বৈধ হজ পারমিট ও ভিসা নিতে হবে।

সতর্কবার্তায় আরও বলা হয়, অনুমতি ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করলে প্রবেশ নিষিদ্ধের পাশাপাশি জরিমানা, আটক বা বহিষ্কারের মুখে পড়তে হতে পারে।

এছাড়া উল্লেখ করা হয়েছে, ওমরাহ ভিসায় প্রবেশের শেষ তারিখ ছিল ৩ এপ্রিল এবং এই ভিসাধারীদের ১৮ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে। এসব নিয়ম জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকতে পারে বলে জানানো হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত