আজ- রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবল তুষারপাতে বিপর্যস্ত কানাডার জনজীবন

by Prokash Kal
৩১৩ views

আন্তর্জাতিক ডেস্ক:
প্রবল তুষারপাতে কুপোকাত যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ কানাডাও। দেশটির বেশিরভাগ এলাকায় তীব্র শৈত্যপ্রবাহ ও ভারী তুষারপাত জনজীবনকে চরমভাবে বিপর্যস্ত করেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রবল ঠান্ডা বাতাস ও টানা তুষারপাতে সড়ক, আকাশপথ এবং বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের ব্যাঘাত দেখা দিয়েছে। এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানায়।

উত্তর আমেরিকায় আঘাত হানা তুষারঝড়ের প্রভাবে রেকর্ড পরিমাণ তুষারপাতের কবলে পড়েছে দেশটি। সোমবার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় সকালে ঘন বরফে ঢেকে যায় রাজধানী টরন্টোর রাস্তা।

শহরটির ডাউনটাউন এলাকায় ২৪ ইঞ্চি ও পিয়ারসন বিমানবন্দরে জমে ১৮ ইঞ্চি বরফ। গাড়ি, গাছপালা, ঘরবাড়ি সবকিছু ঢাকা পড়ে তুষারের ঘন স্তরের নিচে।

টানা তুষারঝড়ে স্থবির হয়ে পড়ে মানুষের স্বাভাবিক জীবন। এরইমধ্যে বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয় বিমান চলাচল।

বরফ সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে দেখা যায় বাসিন্দাদের। প্রশাসন জানিয়েছে, সব বরফ পরিষ্কার করতে লাগতে পারে বেশ কয়েকদিন সময়।

You may also like

Leave a Comment

শিরোনাম: