আজ- বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় ছাগলের বাচ্চাকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ৫

by Prokash Kal

বরগুনা প্রতিনিধি:

বরগুনা সদর উপজেলার পোটকাখালী গ্রামের মোল্লা বাড়িতে একটি ছাগলের বাচ্চাকে কেন্দ্র করে দুই ভাইয়ের বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। এ ঘটনায় একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছোট ভাই শহিদুল মোল্লা (৬৫) ও তার বড় ভাইয়ের মধ্যে একটি ছাগলের বাচ্চাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, বড় ভাই ও তার সমর্থকরা শহিদুল মোল্লার বাড়িতে হামলা চালালে শহিদুল মোল্লা, তার স্ত্রী, মেয়ে, ছেলে ও জামাইসহ অন্তত পাঁচজন আহত হন।

আহতদের রক্ষা করতে এগিয়ে এলে শহিদুল মোল্লার বড় জামাই ইলিয়াস হোসেনও হামলার শিকার হন। এ সময় ভায়রাকে বাঁচাতে গিয়ে ফোরকান হোসেন (২৫) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফোরকান হোসেন বরগুনা সদর উপজেলার বেতবুনিয়া গ্রামের সানু হোসেনের ছেলে। তিনি তিন বছর বয়সী এক সন্তানের জনক।

নিহতের শ্বশুরের অভিযোগ, বড় ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়ে এর আগেও বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ করা হলেও পুলিশ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। বরং বিষয়টি মীমাংসার পরামর্শ দিয়ে অভিযোগটির গুরুত্ব দেয়নি বলে তিনি দাবি করেন।

স্থানীয়দের অভিযোগ, সময়মতো পুলিশ যথাযথ পদক্ষেপ নিলে এমন মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব হতো।

তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি মামলার অগ্রগতি সম্পর্কেও বিস্তারিত তথ্য জানা যায়নি।

You may also like

Leave a Comment

শিরোনাম: