আজ- রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান 

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে মহানগরীর ভদ্রা এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও ফগার মেশিনে কীটনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বেলা ১২টার দিকে ভদ্রা বস্তি ও সংলগ্ন এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। কার্যক্রম পরিদর্শন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি ভদ্রা রেললাইন সংলগ্ন বস্তি এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় রাসিক প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতির অংশ হিসেবে নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও ফগার মেশিনে কীটনাশক স্প্রে কার্যক্রম চালানো হচ্ছে। পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা ও নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে।

তিনি নগরবাসীর প্রতি নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার আহ্বান জানান। একই সঙ্গে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, গাড়ির পুরোনো টায়ার, টিনের কৌটা, ডাব-নারিকেলের খোসাসহ যেসব স্থানে পানি জমে মশার প্রজননস্থল তৈরি হতে পারে, সেসব স্থান পরিষ্কার রাখার পরামর্শ দেন।

তিনি আরও বলেন, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। তাই ডেঙ্গুমুক্ত, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাজশাহী গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

এ সময় রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: