আজ- রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচবিবিতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জিয়ারমোড় এলাকা থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ শহিদুল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। এ সময় তাঁর কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মুঠোফোন জব্দ করা হয়।

র‍্যাব-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শহিদুল ইসলাম মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েক দিন ধরে তাঁর গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার জিয়ারমোড় এলাকায় অভিযান চালায় র‍্যাব-৫-এর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি দল।

অভিযানে শহিদুল ইসলামকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তাঁর কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। র‍্যাবের দাবি, উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

র‍্যাব জানায়, গ্রেপ্তার শহিদুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার চণ্ডীপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুল খালেক। তিনি জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় ফেনসিডিল খুচরা ও পাইকারি বিক্রি করতেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

র‍্যাব-৫ আরও জানায়, মাদকসেবী ও মাদক কারবারি চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার শহিদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পাঁচবিবি থানায় মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: