আজ- , ,

রাজশাহীতে ট্যাপেন্টাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম। এ সময় মাদক বিক্রির নগদ অর্থও জব্দ করা হয়েছে।

আরএমপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ২টার দিকে শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ভুগরোইল পশ্চিমপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে সোহাগ (২৯), উত্তর নওদাপাড়া গ্রামের নাজির উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩০) এবং একই এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে ইকবাল (২৯)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদক বিক্রির নগদ ১ হাজার ৭০ টাকা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
27 August 2026

রাজশাহীতে ট্যাপেন্টাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

www.prokashkal.com |
/Prokashkal