আজ- , ,

শাহজাদপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

by Prokash Kal

মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে এক্সকাভেটরের মাধ্যমে এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি দল, শাহজাদপুর থানা পুলিশের একটি দল এবং উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার উপস্থিত ছিলেন।

অভিযানে বাজারের বিভিন্ন অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করে বলেন, তাদের আগে থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি। হঠাৎ করে উচ্ছেদ অভিযান পরিচালনার ফলে তারা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন। আগে থেকে জানানো হলে তারা নিজেরাই স্থাপনা সরিয়ে নিতে পারতেন বলে জানান তারা।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম বলেন, “গত সাত দিন ধরে মাইকিং করে সংশ্লিষ্টদের নিজ দায়িত্বে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু তারা স্থাপনা সরিয়ে না নেওয়ায় বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।”

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
27 August 2026

শাহজাদপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

www.prokashkal.com |
/Prokashkal