আজ- মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আরএমপি কমিশনারের সঙ্গে র‍্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন র‍্যাব-৫, রাজশাহীর সদ্য যোগদানকৃত অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সাল ইসতিয়াক, পিএসসি।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আরএমপি পুলিশ কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির ফুলেল শুভেচ্ছার মাধ্যমে র‍্যাব-৫-এর সদ্য যোগদানকৃত অধিনায়ককে স্বাগত জানান। পরে দুই কর্মকর্তা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমনসহ বিভিন্ন বিষয়ে আরএমপি ও র‍্যাব-৫-এর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাৎ শেষে র‍্যাব-৫, রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সাল ইসতিয়াক, পিএসসি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরকে একটি সম্মাননা স্মারক প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী।

You may also like

Leave a Comment

শিরোনাম: