আজ- বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে চুরি হওয়া ব্যাটারিচালিত ভ্যান ৭২ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ২

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর পবা থানা এলাকায় চুরি যাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে একটি ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার করেছে পবা থানা পুলিশ। এ ঘটনায় চোরাই ভ্যানসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে পবা থানার আলাইবিদিরপুর এলাকা থেকে একটি ব্যাটারিচালিত ভ্যান চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা চোরেরা। বিষয়টি ভ্যানের মালিক পুলিশকে জানালে তাৎক্ষণিকভাবে ভ্যানটি উদ্ধার ও জড়িতদের শনাক্তে অভিযান শুরু করে পবা থানা পুলিশ।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিদিরপুর এলাকায় অভিযান চালিয়ে ভুক্তভোগী ও স্থানীয়দের সহায়তায় মধুসূদনপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মুনজিল আলী (৩২)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চুরি যাওয়া ব্যাটারিচালিত ভ্যানটি উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার মুনজিল আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী হিসেবে আলাইবিদিরপুর গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে রেজাউল করিম (৩৩)কে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, মুনজিল আলী এলাকায় সংঘটিত ভ্যান চুরি চক্রের সঙ্গে জড়িত।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পবা থানায় চুরির মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: