আজ- বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এএসআই মাসুদকে টাকা দিলেই বদলে যায় তদন্ত প্রতিবেদন 

by Prokash Kal

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদের টাকা দিলেই পক্ষে দিয়ে দেয় তদন্ত প্রতিবেদন।

 এ এস আই মাছুদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে মামলার তদন্ত প্রতিবেদন প্রভাবিত করার অভিযোগ উঠেছে।

অভিযোগকারী মাছুম বিল্লাহ বলেন, আদালত থেকে ৭ ধারার একটি মামলার তদন্তভার শ্যামনগর থানায় পাঠানো হয়। সেই মামলার তদন্তের দায়িত্ব পান এএস আই মাসুদ। মাছুম বিল্লাহ বলেন, বিবাদী ও সাক্ষীদের বক্তব্য পুরোপুরি গ্রহণ না করেই তিনি আমার বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছেন। এবং বিষয়টি জানতে এএসআই মাসুদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে আমারে বলেন, এই মামলায় এই রিপোর্ট কী হবে? আমি ছুটিতে আসলে কথা বলেন। এরপর তার সঙ্গে আর ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শ্যামনগর থানায় যোগদানের পর থেকে এএসআই মাসুদের বিরুদ্ধে একই ধরনের আরও কয়েকটি অভিযোগের প্রমাণ রয়েছে।

সম্প্রতি সুন্দরবনে কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করে জেল হাজতে থাকা শফিকুল ইসলাম ও শাহজাহানের বাড়িতে তদন্ত করতে আসে মাসুদ। কথাবার্তার একপর্যায়ে তাদের পরিবারকে এএসআই মাসুদ বলেন আগামীকাল এনআইডি কার্ডের ফটোকপি সহ কিছু টাকা নিয়ে আসেন। বিষয়টি কারোর সাথে বলার দরকার নেই, কোন দালাল ধরার দরকার নেই।

ঢাকায় সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীসহ সারা দেশে আওয়ামী লীগের হেভিওয়েট নেতাকর্মীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়। এই মামলায় এজাহারভুক্ত মুন্সিগঞ্জ সেন্ট্রাল কালিনগরের এক আসামির তদন্ত পক্ষ দিতে মোটা টাকা ঘুষ নেওয়ার অভিযোগ আছে।

এ বিষয়ে জানতে চাইলে এএসআই মাসুদ বলেন, টাকা চাইনি। আমি তাদেরকে আইডি কার্ড নিয়ে আসতে বলেছি। আর আমি আসামি ধরার কাজে ব্যাস্ত আছি ফ্রি হয়ে কথা বলবো।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিউল ইসলাম পাটোয়ারী বলেন, এ এস আই মাসুদ ছুটিতে ছিল গতকাল (রবিবার) আসছে। বিষয়টা আমি দেখছি।

You may also like

Leave a Comment

শিরোনাম: