আজ- বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে পুলিশের পদোন্নতি পরীক্ষা, অংশ নিলেন ১৩৫ সদস্য

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে পুলিশের পদোন্নতিপ্রত্যাশী ১৩৫ সদস্যের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় রাজশাহী জেলা পুলিশ লাইন্স মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কনস্টেবল ও নায়েক থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যরা অংশ নেন।

পরীক্ষায় সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশিদ। পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত এবং রাজশাহী পুলিশ লাইন্সের আরআই মো. আব্দুল আলীম।

পরীক্ষায় কনস্টেবল ও নায়েক থেকে এএসআই পদে ১১১ জন এবং এএসআই থেকে এসআই পদে ২৪ জন অংশ নেন। তাঁদের চাকরির খতিয়ান যাচাই, সাক্ষাৎকার গ্রহণ ও প্যারেড পরীক্ষার মাধ্যমে যোগ্যতা মূল্যায়ন করা হয়।

দুই পদে মোট ১৩৫ জন পুলিশ সদস্যের পদোন্নতি প্রক্রিয়ার অংশ হিসেবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম: