
এম এ রশিদ, শ্যামনগর প্রতিনিধি:
সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও সম্প্রসারণের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিটের দায়িত্বশীলদের মধ্যে দায়িত্ব অর্পণ করা হয়েছে।
১৩ ই অক্টোবর মঙ্গলবার ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ ইমদাদুল হক, নির্বাহী পরিচালক মোঃ সিকান্দার হোসেন এবং হেড অব অ্যাডমিন মোঃ মেহেদী জামানের উপস্থিতিতে গাবুরা ইউনিটের দায়িত্বশীলদের মধ্যে এ দায়িত্ব বণ্টন করা হয়।
দায়িত্বপ্রাপ্তরা হলেন ইউনিট সুপারভাইজার মোঃ শরিফুল ইসলাম, সহকারী ইউনিট সুপারভাইজার হাঃ মোঃ মাহফুজ আলম এবং ইউনিট সদস্য হিসেবে মোঃ আল মামুন হোসাইন, মোঃ ইসমাইল হোসেন, মোঃ শহিদুল্লাহ, মোঃ নাইম, হাঃ জাহাঙ্গীর আলম ও মোঃ হোসাইন বিল্লাহ।
এ সময় গাবুরা এলাকায় ফাউন্ডেশনের মানবকল্যাণমূলক, সামাজিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নবদায়িত্বপ্রাপ্তদের সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
