আজ- , ,

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপির রাজশাহীতে আগমন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক। এ সময় তাঁরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
15 October 2026

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

www.prokashkal.com |
/Prokashkal