আজ- , ,

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহী ও নাটোর জেলার অন্তর্গত বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও অবৈধ দখলমুক্তকরণ প্রকল্পের এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজশাহীর পবা উপজেলার নওহাটা ব্রিজসংলগ্ন এলাকায় বারনই নদী পরিদর্শন করেন তিনি। এ সময় নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, দূষণ রোধ এবং অবৈধ দখলমুক্ত করার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিন, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, পানি উন্নয়ন বোর্ডের রাজশাহীর উপবিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
15 October 2026

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

www.prokashkal.com |
/Prokashkal