আজ- , ,

রাজশাহী মহানগরীতে আরএমপির অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ১

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগরীর হোসেনীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৯০০ গ্রাম গাঁজাসহ মো. শহিদুল ইসলাম শহিদ (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর দুপুর আনুমানিক দেড়টার দিকে বোয়ালিয়া থানার হোসেনীগঞ্জ এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় হেতেমখাঁ কলাবাগান এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম শহিদকে গ্রেপ্তার করা হয়। তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৯০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার শহিদুলের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি এবং পেনাল কোডে একটি মামলা রয়েছে।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
18 October 2026

রাজশাহী মহানগরীতে আরএমপির অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ১

www.prokashkal.com |
/Prokashkal