আজ- , ,

নাটোরে পরিত্যক্ত ব্যাগ থেকে ওয়ান শুটারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

নাটোরের বড়াইগ্রামে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী।

রোববার (১৮ অক্টোবর) এসআরবি-৫-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোরের বড়াইগ্রাম থানাধীন ৬ নম্বর গোপালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ণকলস গ্রামে অভিযান চালায় এসআরবি-৫-এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল।

গোপন সংবাদের ভিত্তিতে দলটি জানতে পারে, ওই গ্রামের সিদ্দিক চেয়ারম্যানের ঘাসের জমির আইলে কলাগাছের নিচে একটি বাজারের ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে আছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো বড়াইগ্রাম থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
18 October 2026

নাটোরে পরিত্যক্ত ব্যাগ থেকে ওয়ান শুটারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার

www.prokashkal.com |
/Prokashkal