আজ- , ,

শ্যামনগরে বিএনপির সদস্য সচিবের সাথে সুন্দরবন প্রেসক্লাবের মতবিনিময়

by Prokash Kal

এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিব আশেক এলাহী মুন্নার সাথে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টায় শ্যামনগরের সুন্দরবন প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জি এম মাসুম বিল্লার সঞ্চালনায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আশেক ইলাহী মুন্না, শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক সরদার, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর ইসলাম হাজী মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসিদুর রহমান বাবু , শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু ,শ্যামনগর উপজেলা তরুণ দলের আহ্বায়ক জয়নাল মল্লিক, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আল গালিব জিকো, আদম আলী, স্বেচ্ছাসেবক দল নেতা রাহিম হোসেন,জাকারিয়া খান, ইব্রাহিম খলিল, আলামিন মোল্লা, আব্দুল হালিম,শাহাদাত হোসেন,ইমরান হোসেন শ্যামনগর পৌর বিএনপির মোক্তার হোসেন কয়াল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় আশেক এলাহী মুন্না বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজকে এগিয়ে নিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের অনিয়ম-অসংগতি তুলে ধরার পাশাপাশি দেশের উন্নয়নেও অবদান রাখে।

এছাড়া দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল পরিবারের কেউ যদি কোন অপরাধ মূলক কাজে জড়িত হয় তাহলে তাদের বিরুদ্ধে দল সাংগঠনিক ভাবে কঠোর অবস্থানে থাকবে। এবং প্রত্যেকটা কর্মীকে বিএনপি’র আদর্শিক রাজনীতি করার আহ্বান জানান।

সভায় সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের সঙ্গে রাজনৈতিক নেতাকর্মীদের পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
18 October 2026

শ্যামনগরে বিএনপির সদস্য সচিবের সাথে সুন্দরবন প্রেসক্লাবের মতবিনিময়

www.prokashkal.com |
/Prokashkal