আজ- , ,

তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে প্রস্তুতিমূলক কর্মসূচি জোরদার করেছে রাজশাহী মহানগর বিএনপি। এরই ধারাবাহিকতায় সফরকে সফল করতে রাজশাহী মহানগরীর ৭ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য প্রচার মিছিল ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) নগরীর কেন্দ্রীয় চিড়িয়াখানার সামনে থেকে প্রচার মিছিলটি বের করা হয়। মিছিলটি ৭ নম্বর ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকা।

পরে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমনকে ঘিরে উত্তরাঞ্চলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আগামী ২০ অক্টোবরের জনসভা সফল করতে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা। পাশাপাশি জনসভায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় গণসংযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

প্রচার মিছিল ও প্রস্তুতি সভায় নেতৃত্ব দেন রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কচি এবং সাধারণ সম্পাদক আতাউর।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাঁধন, রাজপাড়া থানা যুবদলের সাবেক সভাপতি মিঠু, রাজপাড়া থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আলতাব হোসেন এবং রিকশা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন।

কর্মসূচিতে ৭ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল ও রিকশা শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
18 October 2026

তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল

www.prokashkal.com |
/Prokashkal