আজ- , ,

পূজামণ্ডপ পরিদর্শনে কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ার 

by Prokash Kal

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ সপ্তমীতে পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলেখালি ভাই ভাই সংঘের সভাপতি কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ার।

রোববার (১৮ অক্টোবর) দুর্গাপূজার সপ্তমীতে তিনি মুন্সিগঞ্জ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলেখালি ভাই ভাই সংঘের সাধারণ সম্পাদক সাধন পরমান্যসহ অন্যরা।

এ সময় কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ার বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীর ঐতিহ্য ও সম্প্রীতির অন্যতম উৎসব। এ উৎসব সবার মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে। এই চেতনায় সবাইকে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মুন্সিগঞ্জ ইউনিয়নের সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো উৎসব নির্বিঘ্নে উদ্‌যাপনে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
18 October 2026

পূজামণ্ডপ পরিদর্শনে কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ার 

www.prokashkal.com |
/Prokashkal