আজ- , ,

কন্যাসন্তানের বাবা হলেন প্রতিদিনের কাগজের বিশেষ প্রতিনিধি মাহমুদ রিয়াজ

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

দৈনিক প্রতিদিনের কাগজের বিশেষ প্রতিনিধি ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি একেএম মাহমুদ রিয়াজ কন্যাসন্তানের বাবা হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর ২০২৬) লক্ষ্মীপুর শহরের সিটি প্রাইভেট হাসপাতালে তাঁর স্ত্রী এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।

কন্যাসন্তানের জন্মের সুখবর পেয়ে হাসপাতালে ছুটে যান দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিক। তিনি নবজাতককে দেখে আনন্দ প্রকাশ করেন এবং মা ও শিশুর সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের পরিচালক মোহাম্মদ আলী আবির এবং সংগঠনের লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মঞ্জুরি আলা। তাঁরা নবজাতকের আগমনে মাহমুদ রিয়াজ ও তাঁর পরিবারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এদিকে বিশেষ প্রতিনিধি একেএম মাহমুদ রিয়াজের কন্যাসন্তানের জন্মের খবরে দৈনিক প্রতিদিনের কাগজ পরিবারে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

দৈনিক প্রতিদিনের কাগজ পরিবারের পক্ষ থেকে নবজাতক কন্যার জন্য রইল আন্তরিক ভালোবাসা ও শুভকামনা। মহান আল্লাহর কাছে মা ও শিশুর সুস্থতা, দীর্ঘায়ু এবং সুখী ও সুন্দর জীবন কামনা করা হয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
26 October 2026

কন্যাসন্তানের বাবা হলেন প্রতিদিনের কাগজের বিশেষ প্রতিনিধি মাহমুদ রিয়াজ

www.prokashkal.com |
/Prokashkal