আজ- , ,

আন্তর্জাতিক ক্যারম অঙ্গনে শাহজাদপুরের এগিয়ে যাওয়ার নতুন সম্ভাবনা

by Prokash Kal

মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

ক্যারম শুধু ঘরোয়া বিনোদনের খেলা নয়, বরং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম অর্জনের একটি সম্ভাবনাময় মাধ্যম। এবার এই খেলায় শাহজাদপুরের প্রতিভাবান খেলোয়াড়দের এগিয়ে যাওয়ার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

বাংলাদেশ ক্যারম ফেডারেশনের নতুন কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন স্বাস্থ্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ডা. এম এ মুহিত এবং সাধারণ সম্পাদক হয়েছেন শাহজাদপুরের সন্তান মহিউদ্দিন মহসিন মাহিন। তাঁদের নেতৃত্বে শাহজাদপুরের ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার হয়েছে।

ফেডারেশনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহসিন মাহিন বলেন, শাহজাদপুরের প্রতিভাবান ক্যারম খেলোয়াড়দের খুঁজে বের করে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা এবং যোগ্যতা ও নির্বাচনী প্রক্রিয়ার ভিত্তিতে জাতীয় দল ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরিতে কাজ করাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, খেলোয়াড়দের প্রশিক্ষণ, ক্রীড়া সরঞ্জাম সরবরাহ এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে তাঁদের দক্ষতা বিকাশে সহযোগিতা করার পরিকল্পনা রয়েছে। শুধু সুযোগ ও সঠিক দিকনির্দেশনার অভাবে কোনো প্রতিভাবান খেলোয়াড় যেন পিছিয়ে না পড়ে, সে বিষয়ে আমরা আন্তরিক।

সংশ্লিষ্টদের আশা, পরিকল্পিত উদ্যোগ, যথাযথ প্রশিক্ষণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শাহজাদপুরের খেলোয়াড়েরা জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি আন্তর্জাতিক ক্যারম অঙ্গনেও বাংলাদেশের পতাকা তুলে ধরতে সক্ষম হবেন।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
29 October 2026

আন্তর্জাতিক ক্যারম অঙ্গনে শাহজাদপুরের এগিয়ে যাওয়ার নতুন সম্ভাবনা

www.prokashkal.com |
/Prokashkal