আজ- , ,

রাজশাহীতে পাঁচ থানায় পুলিশের মাদকবিরোধী অভিযান, নারীসহ গ্রেপ্তার ৬

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে নারীসহ পাঁচ মাদক ব্যবসায়ী ও এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় দেশীয় তৈরি চোলাইমদ, কফ রিলিফ সিরাপ, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইল ফোন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) শাহমখদুম, দামকুড়া, বেলপুকুর, পবা ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, শাহমখদুম থানা পুলিশ পবা নতুনপাড়া (সাঁওতালপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তপন ভূঁইয়া ওরফে গণেশ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ২০ বোতল দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে শাহমখদুম থানায় ১০টি মাদক মামলা ও একটি পুলিশ আইনে মামলা রয়েছে।

দামকুড়া থানা পুলিশ মুরারীপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম (৪২) নামে একজনকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে দুই বোতল কফ রিলিফ সিরাপ, মাদক বিক্রির ১১ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় ২৪টি মাদক মামলা রয়েছে।

এদিকে, বেলপুকুর থানা পুলিশ চক জামিরা এলাকায় অভিযান চালিয়ে মোছা. সাজেদা (৪৮) ও খায়রুল ইসলাম (৩৮) নামে দুজনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ১৭ পিস ট্যাপেন্টাডল ও ছয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, পবা থানা পুলিশ সিডির মোড় এলাকায় অভিযান চালিয়ে মুক্তার আলী (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ছাড়া কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে আহসান হাবিব (৩৩) নামে এক ব্যক্তিকে ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

আরএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
06 November 2026

রাজশাহীতে পাঁচ থানায় পুলিশের মাদকবিরোধী অভিযান, নারীসহ গ্রেপ্তার ৬

www.prokashkal.com |
/Prokashkal