আজ- , ,

শাহজাদপুরে বিএনপির সাবেক সভাপতি গ্যাদনের স্মরণসভা ও দোয়া মাহফিল

by Prokash Kal

 শাহজাদপুর প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হুসাইন শহীদ মাহমুদ গ্যাদনের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে শাহজাদপুর উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. এমদাদুল হক নওশাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. রেজাউল ইসলাম রাজা, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ ও সদস্যসচিব জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম শাকিক চৌধুরী, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি মো. আল-আমিন হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিন্টু, মাসুম রানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

স্মরণসভায় বক্তারা মরহুম হুসাইন শহীদ মাহমুদ গ্যাদনের রাজনৈতিক জীবন, দলের প্রতি তাঁর অবদান ও সাংগঠনিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। তাঁর নেতৃত্ব ও রাজনৈতিক অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন নেতাকর্মীরা।

পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
23 November 2026

শাহজাদপুরে বিএনপির সাবেক সভাপতি গ্যাদনের স্মরণসভা ও দোয়া মাহফিল

www.prokashkal.com |
/Prokashkal