নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান চালিয়ে ৫২ বোতল কোডিনযুক্ত বিদেশি মাদক ‘ফেয়ারডিল’ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে উপজেলার আলাইপুর পশ্চিমপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এসআরবি-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল।
এসআরবি-৫-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ৫২ বোতল কোডিনযুক্ত ফেয়ারডিল উদ্ধার করা হয়। পরে আশপাশে তল্লাশি চালিয়েও মাদকের কোনো মালিককে পাওয়া যায়নি। এ সময় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা মাদক জব্দ করা হয়।
জব্দ করা মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাঘা থানায় মামলা হয়েছে। পলাতক আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসআরবি-৫ জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
