নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) পাঁচ কর্মকর্তার দায়িত্ব ও কর্মস্থলে রদবদল করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) আরএমপি কমিশনার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি ও পদায়ন করা হয়।
আদেশ অনুযায়ী, উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) মীর মো. শাফিন মাহমুদকে উপ-পুলিশ কমিশনার (মতিহার) হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাইনুল ইসলাম পিপিএম (বার)-কে উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. দেলোয়ার হোসেনকে উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপস অ্যান্ড প্রসিকিউশন) হিসেবে পদায়ন করা হয়েছে। উপ-পুলিশ কমিশনার (এসআরইউ) ভারপ্রাপ্ত মো. গাজিউর রহমান পিপিএমকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. হাফিজুর রহমান বিপিএমকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মতিহার) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
