নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ১১৬ পিস ইয়াবাসহ মো. বাবুল হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে গোদাগাড়ী উপজেলার ৫ নম্বর গোগ্রাম ইউনিয়নের লালদিঘী গ্রামের লালদিঘী জামে মসজিদের উত্তর পাশে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ অভিযান চালানো হয়।
এসআরবি-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবুল হোসেনকে গ্রেপ্তার করে। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর গ্রামের এনামুল হকের ছেলে।
এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি বিভিন্ন উপায়ে ইয়াবা সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
