নিজস্ব প্রতিবেদক:
অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলাকে সভাপতি ও সামাজিক সংগঠক সালাউদ্দিন মিন্টুকে সাধারণ সম্পাদক করে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টায় রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন জননেতা আতাউর রহমানের নাতি এবং স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাবের সদ্য প্রয়াত সভাপতি সাইদুর রহমানের ভাগ্নে রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরফিন রহমান কনক।
কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন অ্যাডভোকেট শিরাজী শওকত সালেহীন এলেন, ওয়ালিউর রহমান বাবু, ডা. রোকনুজ্জামান রিপন ও মাসুজ্জামান কাজল। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নূরে ইসলাম মিলন, সেলিম রেজা ও জাওয়াদ আহমেদ রাফী।
এ ছাড়া কোষাধ্যক্ষ আল-আমিন হোসেন, প্রচার সম্পাদক আমানুল্লাহ আমান এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মনজিলা দায়িত্ব পেয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন কাজী রকিব উদ্দিন, ইবরাহিম হোসেন, মাজেদুর রহমান, ইউসুফ আলী, রাজিব আলী রাতুল, মেহেদী হাসান তুলিপ, মোছা. জুথি ও আইয়ুব আলী তালুকদার।
এদিকে পাঁচ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। এতে রয়েছেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এবং সুজন রাজশাহীর সভাপতি আহমদ সফিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট হোসেন আলী পেয়ারা, জননেতা আতাউর রহমান ট্রাস্টের চেয়ারম্যান আফরোজি রহমান খেলনা এবং সদস্য সচিব মাসুদ রানা সরকার।
সভায় আগামী ৯ অক্টোবর বিকেল ৩টায় রাজশাহী প্রেসক্লাব চত্বরে মানবতাবাদী সাংবাদিক নেতা সাইদুর রহমানের স্মরণে নাগরিক শোকসভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের উপদেষ্টা ও সুজন রাজশাহীর সভাপতি আহমদ সফিউদ্দিন।
