
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২ অক্টোবর) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ মাদকবিরোধী টিম ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় চরগাছা গ্রামের আব্দুস সোবহানের ছেলে মো. ফয়সাল (৩৯) ও গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে মো. সাদিকুল ইসলামকে (২৯) মাদক সেবনের অপরাধে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদকসংক্রান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।
