আজ- শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে মদ উদ্ধার, ইউপি সদস্যসহ গ্রেফতার ৩

by Prokash Kal

মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি সিএনজি তল্লাশি করে ৩ বোতল কেরু কোম্পানির মদ উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় পোতাজিয়া ইউনিয়নের এক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী দক্ষিণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, শাহজাদপুর থানার উপ-পরিদর্শক মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল ওই এলাকায় একটি সিএনজির গতিরোধ করে। এ সময় সিএনজিতে থাকা তিনজন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে তিন বোতল মদ পাওয়া যায় বলে পুলিশের দাবি।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—পোতাজিয়া ইউনিয়নের মাদলা গ্রামের মৃত রজিম উদ্দিন মোল্লার ছেলে ইউপি সদস্য মো. আলাউদ্দিন মোল্লা (৪০), মাদলা দক্ষিণপাড়ার মৃত কাশেম মোল্লার ছেলে আশরাফুল ইসলাম (৩৬) এবং শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুর টেকপাড়া মহল্লার মৃত মোসলেম প্রামাণিকের ছেলে জিল্লুর রহমান (৪৩)।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা মদগুলো পাবনার চাটমোহর থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে জানিয়েছেন। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে বিচারাধীন এবং অভিযোগের সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মদ উদ্ধারের পর তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

মামলার পর গ্রেফতার তিনজনকে বৃহস্পতিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: