আজ- শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ট্যাপেন্টাডলসহ আটক যুবককে এক মাসের কারাদণ্ড

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. তানজির আহমেদ সনিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) শাহমখদুম থানা-পুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে এম এ গফুরের ছেলে মো. তানজির আহমেদ সনিকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জানিয়েছে, মাদকসংক্রান্ত অপরাধ দমনে নিয়মিত মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: