নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।
মঙ্গলবার (২০ অক্টোবর) মহানগরীর রাজপাড়া ও দামকুড়া থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি আয়োজক কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় প্রতিনিধি ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পূজার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও দর্শনার্থীরা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা জানান, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত পূজামণ্ডপ পরিদর্শন ও তদারকি করছেন। এ ছাড়া প্রতিটি পূজামণ্ডপে সরকারি অনুদান দেওয়া হয়েছে বলেও জানান তাঁরা।
তাঁদের মতে, অতীতের তুলনায় এবার আরও সুন্দর, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।
আরএমপি জানিয়েছে, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা, পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে।
