নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৩৯ পিস ইয়াবাসহ আব্দুস সালাম প্রামাণিক (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টা ৪০ মিনিটে মহানগরীর বোয়ালিয়া থানাধীন খোরবোনা গ্রামের আহলে হাদিস জামে মসজিদের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করা আব্দুস সালাম প্রামাণিককে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ৪৩৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আব্দুস সালাম প্রামাণিকের স্থায়ী ঠিকানা বাঘা উপজেলার গাঁওপাড়া এলাকায়। বর্তমানে তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার খোরবোনা এলাকায় বসবাস করতেন।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারের পর আসামিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে উদ্ধার করা ইয়াবাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
