এম এ রশিদ, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে অভয়ারণ্য এলাকা থেকে ১ টি নৌকা সহ ৩ জনকে আটক করেছে স্মার্ট পেট্রোল টিম। স্মার্ট পেট্রোল টিমের দায়িত্বে থাকা সজল মজুমদারের নেতৃত্বে (১৪ অক্টোবার) বুধবার বিকাল সাড়ে ৩ পুস্পকাঠি অভয়ারণ্য এলাকার মাইটের গোড়ার খাল হতে ৩ জন আসামি, ৬০ কেজি কাকড়া ও ১টি ডিঙ্গি নৌকা আটক করে।
আটকৃতরা হলেন গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের আব্দুর রহিম গাজী (৪২), বুড়িগোয়ালিনী ইউনিয়নের মোহাম্মদ আব্দুল গনি (৪৯), নীলডুমুর গ্রামের মোঃ রাসেল ইসলাম (৩২)।
বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন বলেন, সুন্দরবনের নিষেদ্ধ এলাকা থেকে একটি নৌকা সহ ৩ জন আসামি আটক করে পিওর মামলা দিয়ে সাতক্ষীরা কোর্টে প্রেরণ করা হয়েছে।
