আজ- বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা ও নগরের কমিটি গঠন

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা ও নগরের কমিটি গঠন

by Prokash Kal
৫৪ views

নিজস্ব প্রতিবেদক:
“কুরআন-সুন্নাহ নির্ভর শিক্ষা সংস্কার পরিশুদ্ধ নেতৃত্ব ও ইসলামী সমাজ বিনির্মাণের লক্ষ্যে নীতিগত রাজনৈতিক পরিবর্তন চাই” প্রতিপাদ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা ও নগর সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা কার্যালয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মদ মাহদী ইমাম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলার সভাপতি মুহাম্মাদ আবুল বাশার।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগরের সভাপতি অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলার সভাপতি মাওলানা মুরশিদ আলম ফারুকী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মাদ পারভেজ আকন্দ।

এ সময় বক্তারা বলেন, কুরআন-সুন্নাহর আলোকে একটি নৈতিক ও আদর্শ ছাত্রসমাজ গঠনই ইসলামী ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য। জ্ঞান অর্জনের পাশাপাশি চারিত্রিক বিশুদ্ধতা অর্জন ছাড়া আদর্শ নাগরিক হওয়া সম্ভব নয়।

তারা আরও বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের ক্ষমতার ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। ইসলামই পারে একমাত্র মানুষের ভাগ্যের পরিবর্তন আনতে।

সম্মেলনে প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা ও নগরের ২০২৫ সেশনের কমিটি বাতিল ঘোষণা করে ২০২৬ সেশনের কমিটি ঘোষণা করেন।

নব নির্বাচিত রাজশাহী নগর কমিটির আহব্বায়ক ইয়াছিন আরাফাত, যুগ্ম আহবায়ক সাইফুদ্দিন, সদস্য সচিব ওবায়দুল্লাহ, সদস্য আসাদুল্লাহ।
রাজশাহী জেলার নব নির্বাচিত কমিটির সভাপতি মেহেদী হাসান, সহ সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক ইমরুল কায়েস।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত