আজ- মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

এসএসসির নতুন রুটিন প্রকাশ

by Prokash Kal
১৪৫ views

প্রকাশকাল ডেস্ক:
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের গণিত পরীক্ষার তারিখ এক দিন পেছানো হয়েছে। পূর্বঘোষিত ২০ এপ্রিলের পরিবর্তে এ পরীক্ষা আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে।

বুধবার (১৮ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড নতুন এই রুটিন প্রকাশ করেছে। পূর্বে ইস্টার সানডের ছুটির দিনে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা নিয়ে নানা আলোচনার পর বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সংশোধিত রুটিন অনুযায়ী, ২০২৫ সালের এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে আগামী ১০ এপ্রিল থেকে এবং শেষ হবে ১৩ মে।

পরীক্ষার সময়সূচি:

– শুরু: বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে।
– শেষ: বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র ও সহজ বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে।
– সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
– ব্যবহারিক পরীক্ষা: ১৫ থেকে ২২ মে পর্যন্ত।

নতুন রুটিন প্রকাশের ফলে পরীক্ষার্থীরা তাদের প্রস্তুতি পরিকল্পনা পুনর্গঠন করতে পারবে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত