৩৭৬


নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর চারঘাট বাজারের ব্যাগে ফেন্সিডিল বিক্রির সময় মোঃ আব্দুল হালিম (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৫টার দিকে চারঘাট থানার রাউথা নূরের বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার বাজারের ব্যাগ তল্লাশি করে ৪২ বোতল ফেন্সিডিল, একটি মোবাইল ও একটি সিম উদ্ধার করা হয়।
গ্রেফতার হালিম দীর্ঘদিন ধরে ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করছিল বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় তার বিরুদ্ধে চারঘাট থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
