আজ- বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী চারঘাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চারঘাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

by Prokash Kal
৩৫৮ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর চারঘাট বাজারের ব্যাগে ফেন্সিডিল বিক্রির সময় মোঃ আব্দুল হালিম (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৫টার দিকে চারঘাট থানার রাউথা নূরের বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার বাজারের ব্যাগ তল্লাশি করে ৪২ বোতল ফেন্সিডিল, একটি মোবাইল ও একটি সিম উদ্ধার করা হয়।

গ্রেফতার হালিম দীর্ঘদিন ধরে ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করছিল বলে জানিয়েছে র‌্যাব।

এ ঘটনায় তার বিরুদ্ধে চারঘাট থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত