আজ- বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

by Prokash Kal
views

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) রাত ৮টায় রাজশাহী নগর ভবনে প্রশাসকের দপ্তর কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান রিটন।

সভায় কার্যনির্বাহী কমিটির পরিচিতি, মনোনীত সদস্য নির্ধারণ, ব্যাংক হিসাব পরিচালনা, প্রশিক্ষণ কক্ষ ব্যবহার, রক্তকেন্দ্রের প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয় এবং যুব রেড ক্রিসেন্ট গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে এসব বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তারা মানবিক সেবা কার্যক্রম আরও সম্প্রসারণ, স্বেচ্ছাসেবক উন্নয়ন এবং রক্তদান কার্যক্রমকে গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও জনসচেতনতামূলক কার্যক্রমে যুব রেড ক্রিসেন্টের ভূমিকা আরও শক্তিশালী করার বিষয়ে মতামত প্রদান করা হয়।

এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক ডা. মো. শামীম হোসেন চৌধুরী, সদস্য ডা. মো. ওয়াসীম হোসেন, অ্যাডভোকেট জমসেদ আলী, সদিদ মো. সদরুল্লাহ, প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান মুক্তা, প্রফেসর ড. পারভেজ আজহারুল হক, ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান, ফিল্ড অফিসার শেখ কান্তা রেজাসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: