আজ- সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে শ্যামনগরে লবণসহিষ্ণু গাছের চারা বিতরণ

by Prokash Kal

এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। উপকূলীয় অঞ্চলে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে গ্রীন ক্লাইমেট ফাউন্ডেশনের অর্থায়নে, পিকেএসএফ-এর কারিগরি সহায়তায় এবং নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ) কর্তৃক বাস্তবায়িত আরএইচএল প্রজেক্টের আওতায় বুধবার ২৪ জুন  সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ৪৫০টি পরিবারের মাঝে ৩ হাজার ৬০০ লবণাক্ততা-সহিষ্ণু গাছের চারা বিতরণ করা হয়েছে।

এই উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা, কার্বন শোষণ বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি বিতরণকৃত ফলজ ও বনজ গাছ ভবিষ্যতে উপকারভোগী পরিবারগুলোর পুষ্টি চাহিদা পূরণ ও আয় বৃদ্ধিতে সহায়ক হবে।

চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিএফ-এর পরিচালক (মাইক্রোফাইন্যান্স) আলমগীর কবির এবং আরএইচএল প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ মাসুদুল হক।

এ সময় প্রধান অতিথি উপকারভোগীদের উদ্দেশ্যে বিতরণকৃত চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে সবুজায়ন সম্প্রসারণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি টেকসই ও সহনশীল উপকূল গড়ে তোলা সম্ভব।

You may also like

Leave a Comment

শিরোনাম: