আজ- রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ এই প্রতিপাদ্যে শাহজাদপুরে ফল মেলা শুরু

by Prokash Kal
৩২৬ views

শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

ফল খাওয়ার অভ্যাস গড়ি, সুস্থ জীবন নিশ্চিত করি ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ এই স্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ফল মেলা।

বেলা ১১টায় উপজেলার দিলরুবা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে এই ফল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ কামরুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ফল মানুষের খাদ্যাভ্যাসে বৈচিত্র্য আনে এবং শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন, খনিজ পদার্থ, অ্যান্টিঅক্সিডেন্ট ও খাদ্য আঁশের চমৎকার উৎস। তারা আরও বলেন, নিয়মিত দেশি মৌসুমি ফল খাওয়ার অভ্যাস গড়ে তুললে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং দীর্ঘমেয়াদে সুস্থ জীবন নিশ্চিত হয়।

বক্তারা বাড়ির আঙিনায়, ছাদে কিংবা যেকোনো সম্ভাবনাময় স্থানে ফলদ বৃক্ষ রোপণের ওপর গুরুত্বারোপ করেন। এর মাধ্যমে যেমন পরিবারে পুষ্টির চাহিদা পূরণ হবে, তেমনি অর্থনৈতিকভাবেও তা হতে পারে লাভজনক একটি উদ্যোগ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেরিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বিল্লাল হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জনাব শুভজিত রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাবা ফারজানা ইয়াছমিন এবং বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফল মেলায় বিভিন্ন ব্লক ও কৃষক প্রতিনিধি অংশগ্রহণ করেন। মেলায় দেশীয় ফল প্রদর্শনী, চারার স্টল, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং ফলদ বৃক্ষ রোপণের পরিকল্পনা বিষয়ে তথ্য বিনিময় করা হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম: