আজ- শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

by Prokash Kal
৫৪৮ views

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৭.৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় র‍্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলেন, সিংড়া থানার মোহাম্মদ রতন ইসলামের স্ত্রী মিনা বেগম (৪০) ও মোঃ মোকারমের স্ত্রী নার্গিস বেগম (৪৫)।

এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়। র‍্যাব জানায়, তারা সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্নস্থানে বিক্রয় করছিলেন।

ঘটনার পর সিংড়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: