আজ- শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে আওয়ামীলীগ কর্মীসহ গ্রেপ্তার ২৪

by Prokash Kal
২৯০ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেপ্তার করেছে।

বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগে ১ জন এবং আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ২৩ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৮ জন, মাদক মামলার আসামি ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১৩ জন রয়েছেন।

অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ গ্রেপ্তারকৃত আওয়ামীলীগের সক্রিয় কর্মী মো: মাহবুবুর রশিদ লিটন (৪৫) রাজশাহী মহানগরীর কর্ণহার থানার সাহাপুর এলাকার হারুন অর রশিদের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: