আজ- শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা 

by Prokash Kal
১২৯ views

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন, রাজশাহী:

উপজেলা দিবস উপলক্ষে রাজশাহী জেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শহরের গণকপাড়া জাতীয় পার্টি কার্যালয়ে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ শামসুদ্দীন রিন্টু সরকার। সভা পরিচালনা করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ মশিউর রহমান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সালাহউদ্দিন মিন্টু, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর সালাম, সদস্য মোঃ আব্দুর রউফসহ অন্যান্য নেতা-কর্মীরা।

বক্তারা বলেন, উপজেলা প্রশাসন জনগণের সবচেয়ে কাছের সরকার, তাই উপজেলা পর্যায়ে উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করতে হবে। জাতীয় পার্টি সব সময় জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও করবে বলে তারা আশা প্রকাশ করেন।

সভায় জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় নেতা-কর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলা দিবসের তাৎপর্য তুলে ধরে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম: