আজ- বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহীতে গাঁজার গাছসহ গ্রেপ্তার ১

রাজশাহীতে গাঁজার গাছসহ গ্রেপ্তার ১

by Prokash Kal
৪৪ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে গাঁজার গাছসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পবা থানা পুলিশ।

বুধবার (৭ জানুয়ারি) বেলা ১২টায় আরএমপির পবা থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই এটিএম আশিকুল ইসলাম ও তার টিম পবা থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও নিয়মিত অভিযান পরিচালনা করা অবস্থায় দূর্গা পারিলা এলাকায় অবস্থিত মাজেদের পেয়ারা বাগানের ভেতর থেকে ডালপালাসহ আনুমানিক সাড়ে ৯ ফুট উচ্চতা বিশিষ্ট একটি গাঁজার গাছ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকেই মাজেদকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মো: আব্দুল মাজেদ (৪৫) রাজশাহী মহানগরীর পবা থানার দূর্গা পারিলা গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি গাঁজা সেবন ও বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজার গাছটি রোপণের বিষয়টি স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপির পবা থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত