আজ- রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

by Prokash Kal
১৩৪ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালুপুর ঠাকুর পালশা গ্রামের মো. শফিকুল ইসলামের মেয়ে মোসা. সাইমা খাতুন (২৪), শিবগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর হাট (হঠাৎপাড়া) গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে মো. আব্দুর রশীদ (৪০) এবং রাজশাহী মহানগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকার মো. তাজকেরাতুল ইসলামের ছেলে মো. কবির হোসেন (২৯)।

শুক্রবার (১৭ এপ্রিল) বেলা আনুমানিক পৌনে ১২টার দিকে বেলপুকুর থানার বেলপুকুর বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে সাইমা ও রশীদকে আটক করা হয়। পরে সোয়া ১২টার দিকে মতিহার থানার সাতবাড়িয়া এলাকা থেকে কবিরকে গ্রেপ্তার করা হয়।

তল্লাশির সময় সাইমার কাছ থেকে ৪০০ পিস এবং রশীদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপরদিকে কবিরের কাছ থেকে ৩২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সাইমার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মাদক ও একটি পেনাল কোডের মামলা এবং সিরাজগঞ্জ রেলওয়ে থানায় একটি মাদক মামলা চলমান রয়েছে। এছাড়া কবিরের বিরুদ্ধে মতিহার থানায় চারটি মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: