আজ- মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

by Prokash Kal
২২৯ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পবা থানা ও চন্দ্রিমা থানা পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) অভিযানে মোট ৪৪ পিস ইয়াবা ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী মহানগরীর পবা থানার নওহাটা এলাকার মো: সুমনের স্ত্রী মোসা: কুলসুম বেগম (২২) ও মহানগরীর মতিহার থানার বামনশিকর এলাকার মো: আশরাফের ছেলে মো: আরিফ (৩৫)।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: