আজ- শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে বিদ্যুৎ সংযোগ দিতে ৭ হাজার টাকা দাবি: না দেওয়ায় ফিরে গেল নেসকো টিম

by Prokash Kal
২৮৫ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে বিদ্যুৎ সংযোগ দিতে এসে টাকা দাবির অভিযোগ উঠেছে নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর এক সংযোগকারী এবং তার টিমের বিরুদ্ধে। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তারা অশালীন আচরণ করে সংযোগ না দিয়েই চলে যায়।

বুধবার (২৬ নভেম্বর) এমন অভিযোগ করেন নগরীর বোয়ালিয়া এলাকার বাসিন্দা শীষ মোহাম্মদ।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর তার বাসার মিটারের সংযোগের তার চুরি হয়ে গেলে নতুন তার লাগানোর জন্য শীষ মোহাম্মদ নেসকোর হেল্পলাইনে যোগাযোগ করেন। পরে দায়িত্বে থাকা আল-আমিন ও তার টিম ঘটনাস্থলে গিয়ে ৭ হাজার টাকা দাবি করেন। শীষ মোহাম্মদ টাকা দিতে রাজি না হলে তারা সংযোগ না দিয়ে উল্টো অসৌজন্যমূলক আচরণ করে চলে যান।

ভুক্তভোগী জানান, সরকারি সেবা নিতে ঘুষ দিতে হবে এমন আচরণ সম্পূর্ণ অনৈতিক। এতে সাধারণ মানুষ বিপাকে পড়ে। সংশ্লিষ্ট দপ্তরের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে আল-আমিন বলেন, তাকে আমরা অ্যালুমিনিয়ামের তার লাগানোর জন্য পরামর্শ দিয়েছি। তারের খরচের কথা বলেছি, লাগানোর জন্য বলিনি। আমার সাথে থাকা একজন লোক হয়তো কিছু বলে থাকতে পারে। আমরা সাধারণত লাইন লাগাতে ১-২ হাজার টাকা নিয়ে থাকি।

এ বিষয়ে নেসকোর নির্বাহী প্রকৌশলী অনিত কুমার রায় বলেন, আমি একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে রাজশাহী নেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন মিটিংয়ে আছি পরে কথা বলতেছি।

You may also like

Leave a Comment

শিরোনাম: