আজ- বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহীতে বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার ২

রাজশাহীতে বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার ২

by Prokash Kal
৪৭ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং কাশিয়াডাঙ্গা থানা পুলিশ বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৮শ ৬০ টাকাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

জানা যায়, অভিযানে মোট ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া আশ্রায়ন গ্রামের মৃত আ: মজিদের ছেলে মো: মমিন (৪৫) ও রাজপাড়া থানার আলীগঞ্জ আদর্শগ্রামের মৃত আ: রাজ্জাকের ছেলে মো: রাজু আহম্মেদ (৩৫)।

সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১টায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাকীর মোড় রেল লাইনের পশ্চিম পাড় এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং গাঁজা বিক্রি করাকালে মমিনকে আটক করে। আটককালে মমিনের দেহ তল্লাশি করে ৩৪ পিস ইয়াবা ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২৬ পুরিয়ায় মোট ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির ৮শ ৬০ টাকা জব্দ করা হয়।

অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৭টায় কাশিয়াডাঙ্গা থানা পুলিশ হাড়পুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থানকারী রাজুকে আটক করা হয়। আটককালে রাজুর দেহ তল্লাশি করে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত